শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
বরিশালে ১৫৩৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৫২ লাখ টাকা জরিমানা

বরিশালে ১৫৩৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৫২ লাখ টাকা জরিমানা

Sharing is caring!

বরিশাল জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে গত সাড়ে ৩ মাসে ভ্রাম্যমাণ আদালতের ৪০৭টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ১ হাজার ৫৩৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫২ লাখ টাকারও বেশি জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানায়, দেশে উদ্ভূত করোনা পরিস্থিতিতে গত ১০ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত ৪০৭টি মোবাইল কোর্টে ৮ শ’ ব্যক্তি ও ৭৩৭টি প্রতিষ্ঠানকে মোট ৫২ লাখ ৫৪ হাজার ৮৮৫ টাকা জরিমানা করা হয়। এছাড়া এসব অভিযানে ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১৩টি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।

এসব প্রসঙ্গে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে রক্ষায় প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে। জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD