বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মদ বিক্রি নিষিদ্ধের দাবিতে নারীদের ঝাঁটা মিছিল

মদ বিক্রি নিষিদ্ধের দাবিতে নারীদের ঝাঁটা মিছিল

Sharing is caring!

ভারতের পশ্চিমবঙ্গে মদ বিক্রি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন কয়েক হাজার মানুষ। আর এই বিক্ষোভে ঝাঁটা হাতে ছিলেন শত-শত নারী। গতকাল সোমবার ‘ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া’ নামের একটি রাজনৈতিক দলের নেতৃত্বে কলকাতার রামলীলা ময়দান থেকে ওই মিছিল শুরু হয়। 

জানা গেছে, ওই মিছিলটি নবান্ন নামের স্থান পর্যন্ত যাওয়ার কথা থাকলেও ডোরিনা ক্রসিংয়ের কাছে পৌঁছনোর পরে তা আটকে দেয় পুলিশ। এর পরে সেখানেই বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। প্রায় আধা ঘন্টা সেই বিক্ষোভ চলেছে।

ওই দলের সাধারণ সম্পাদক খারওয়ার হোসেনের দাবি, অবিলম্বে সরকারি উদ্যোগে মদের দোকান খোলার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। বিহারের মতো পশ্চিমবঙ্গেও মদ নিষিদ্ধ করতে হবে।

মিছিলে যোগদানকারীরা বলেন, আমরা চাই সরকার নতুন করে যেন মদের লাইসেন্স আর না দেয়। সরকারকে চোলাইয়ের ঘাঁটি ভাঙার জন্য আরও উদ্যোগী হতে হবে।

বিক্ষোভে অংশগ্রহণকারী নারীদের অভিমত, দিল্লিতে গণধর্ষণ, পার্ক স্ট্রিট  এবং কামদুনি ধর্ষণ-কাণ্ডের প্রতিটিতেই দেখা গেছে যে, অপকর্মে জড়িতরা মত্ত অবস্থায় ছিল। 

সূত্র: আনন্দবাজার

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD