বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
ডাকাতি করতে নৈশপ্রহরীকে খুন, গুলিতে ৩ ডাকাত নিহত

ডাকাতি করতে নৈশপ্রহরীকে খুন, গুলিতে ৩ ডাকাত নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স:ফেনীর দাগনভূঞা উপজেলার বেকেরবাজারে ডাকাতির সময় দুর্বৃত্তরা আবদুল মান্নান (৪৫) ওরফে মনু নামে এক নৈশ প্রহরীকে খুন করেছে।

এ ঘটনা টের পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ৪ জনকে আটক করে। তবে এদের ৩ জন পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে প্রাণ হারায়।  বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা ফেনী-মাইজদী মহাসড়ক সংলগ্ন বাজারের শরিয়ত অ্যান্ড ব্রাদার্সের দোকানের তালা ভেঙ্গে ট্রাকে মালামাল তুলছিল। নৈশপ্রহরী মনু ও রফিক ঘটনাটি দেখে শোরচিৎকার করে বাধা দেয়। লোকজন টের পেয়ে মসজিদের মাইকেও ঘোষণা দেয়। এতে পুলিশ ও আশপাশের লোকজন আসতে দেখে ডাকাতরা পালিয়ে যায়।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম সিকদার জানান, পুলিশ ঘটনাস্থলের পাশে নেশপ্রহরী মান্নানের মৃতদেহ দেখতে পায়। অন্যদিকে তাৎক্ষনিক আশপাশে অভিযান চালিয়ে অন্তত ৪ জনকে আটক করে।

তিনি আরো জানান, সেসময় আটকদের ছিনিয়ে নিতে সহযোগীরা পুলিশের সঙ্গে কয়েক রাউন্ড গুলি বিনিময় করে। এতে ৩ ডাকাত গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে ২ জন ঘটনাস্থলেই মারা যায়। অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের আরও একজনের অবস্থা সংকটজনক ছিল। পরে হাসপাতালে সেও মারা যায়। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।  হতাহতদের নাম পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।

ঘটনায় নিহত নৈশপ্রহরী মনু আশ্রাফপুর গ্রামের নুরনবীর ছেলে। গলায় গামছা পেঁছিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয়দের ধারনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD