শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সিলেটে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সিলেটে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

Sharing is caring!

অনলাইন ডেক্স:সিলেটে জমির সীমানা প্রাচীর নিয়ে দু’পক্ষের সংঘর্ষে চেরাগ আলী (৫২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ থেকে ১৫ জন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের পূর্ব নেগাল গ্রামের ছয়দুর রহমান ও মানিক মিয়া পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নেগাল গ্রামের ছয়দুর রহমান ও মানিক মিয়ার মধ্যে জমির সীমানা (আইল) নিয়ে বিরোধ চলে আসছিলো। এদিন স্থানীয় ইউপি সদস্য জমির বিরোধ মিটিয়ে দিতে সালিশ ডাকেন। কিন্তু সালিশে উভয়পক্ষ একমত না হতে পেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ছয়দুর রহমান পক্ষের হামলায় মানিক মিয়া পক্ষের চেরাগ আলী মারা যান। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে সিলেট এসএমপির মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, জমির সীমানা প্রাচীর নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ ৬ রাউন্ড গুলি ছুড়েছে। এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD