বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ভারতের বাজারে নোকিয়া ৮.১

ভারতের বাজারে নোকিয়া ৮.১

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ভারতের বাজারে চলে এল স্মার্টফোন জগতে নোকিয়ার নতুন সংযোজন নোকিয়া ৮.১। গত সোমবার মুম্বাইতে এক অনুষ্ঠানের মাধ্যমে নোকিয়া ৮.১ লঞ্চ করল এইচএমডি গ্লোবাল। এর আগে অক্টোবরে চীনে এইচএমডি গ্লোবাল যে নোকিয়া এক্স৭ স্মার্টফোন নিয়ে এসেছিল, তারই নাম বদলে ভারতে লঞ্চ হল এই নোকিয়া ৮.১। যদিও নোকিয়া এক্স৭-এর র‍্যাম ও ইন্টারনাল স্টোরেজ নোকিয়া ৮.১-এর থেকে বেশি ছিল।

৬.১৮ ইঞ্চির এইচডিআর১০ ডিসপ্লে সমৃদ্ধ ডিভাইসটিতে ১.৭১ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেটের প্রসেসর থাকছে। ডিসপ্লের উপরে থাকছে একটি কালো নচ। অপারেটিং সিস্টেম হিসেবে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ৯ পাই। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা থাকবে এই স্মার্ট ফোনে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়ানো যাবে ৪০০ জিবি পর্যন্ত। ফোনের ব্যাটারির সক্ষমতা ৩৫০০ এমএএইচ। ডিভাইসটিতে (১২+১৩) মেগাপিক্সেল যুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। ক্যামেরাটি জেইস ব্র্যান্ডের।

ব্লু-টুথ, ওয়াইফাই, ফোরজি ভোল্টি, এফএম রেডিয়ো সহ স্মার্টফোনের অন্যান্য ফিচারও যথারীতি পাওয়া যাবে এই ফোনেও। ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকায় তাড়াতাড়ি চার্জ হবে ব্যাটারি।

ভারতে নোকিয়া ৮.১ এর দাম ২৬,৯৯৯ টাকা হবে বলে জানানো হয়েছে। আপাতত দুটি ভিন্ন রঙে পাওয়া যাবে নোকিয়া ৮.১। ২৫ ডিসেম্বর থেকে ভারতে এই স্মার্টফোন বিক্রি শুরু করবে এইচএমডি গ্লোবাল। অনলাইনে নোকিয়ার ওয়েবসাইট থেকে থেকে প্রি-বুকিং করা যাবে এই ফোন। এছাড়াও বিভিন্ন অনলাইন স্টোর ও অফলাইন রিটেল চেনেও পাওয়া যাবে নোকিয়া ৮.১।

উল্লেখযোগ্য, এই অনুষ্ঠানে আরও জানানো হয়েছে যে, লঞ্চ অফারে এয়ারটেল প্রিপেড ও পোস্টপেড গ্রাহকেরা পাবেন আকর্ষনীয় সুযোগ। প্রি-বুকিং করলে পাওয়া যাবে ৬ মাস বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্টের সুযোগ। এইচডিএফসি ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করলে পাওয়া যাবে অতিরিক্ত ১০ শতাংশ ছাড়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD