বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
ভোলায় ‘বন্দুকযুদ্ধে’ দস্যু নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

ভোলায় ‘বন্দুকযুদ্ধে’ দস্যু নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

Sharing is caring!

ভোলা প্রতিনিধি: ভোলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সফিকুল ইসলাম (৪০) নামে এক দস্যু নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক ও ৪টি রাম দা উদ্ধার করেছে। মঙ্গলবার (৯ জুন) সদরের ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

সফিকুল পশ্চিম ইলিশা ইউনিয়নের মৃত মান্নাফ বেপারীর ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ ৪টি মামলা রয়েছে।

ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার এ তথ্য নিশ্চিত করে জানান, ভোর রাতে ইলিশা পুলিশ ফাঁড়ির একটি দল টহল দিচ্ছিল। এ সময় দস্যুদের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। খবর পেয়ে ভোলা সদর মডেল থানা ও ইলিশা ফাঁড়ির পুলিশের একটি দল সেখানে যায়।

এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দস্যুরা। আত্মরক্ষার্থে  পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দস্যুরা ট্রলারে করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সফিকুলের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদরে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD