শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
রামগতিতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রামগতিতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: লক্ষ্মীপুরের রামগতিতে পানিতে ডুবে রহিমা (৬) ও নুহা (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের চর ডাক্তার গ্রামের করিম পাটওয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

শিশু রহিমা ওই বাড়ির সিরাজের মেয়ে ও নুহা একই বাড়ির আলাউদ্দিনের মেয়ে। মৃত দুই শিশু স্থানীয় দারুল আরকাম স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনেরা জানান, রহিমা ও নুহা সবার অজান্তে বাড়ির পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পর পুকুরে মরদেহ ভাসতে দেখেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD