শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বগুড়ায় ২ শিশুর মরদেহ উদ্ধার

বগুড়ায় ২ শিশুর মরদেহ উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স:শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় উপজেলার ময়দানহাটা ইউনিয়নের চান্দুইর গ্রাম থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। মৃত দুই জন হলো- ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সুফিয়ান (৩) ও একই গ্রামের আরিফুলের ছেলে আজিম (৩)।

স্থানীয়রা জানান, চান্দুইর গ্রামের এক ব্যক্তি টয়লেটের সেপটিক ট্যাঙ্ক নির্মাণের জন্য বাড়ির পেছনে গর্ত খোঁড়েন। সেই গর্তে বৃষ্টির পানি জমে ছিল। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আবারও বৃষ্টি হলে সেটি পানিতে ভরে যায়।

এদিকে বিকেল ৫টার কিছু পরে শিশু সুফিয়ান ও আজিম আম কুড়ানোর জন্য ওই গর্তের দিকে যায়। একপর্যায়ে সবার অজান্তে তার পানিতে ভরা ওই গর্তের ভেতর পড়ে যায়। দীর্ঘক্ষণেও শিশু দু’টি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে দুই শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD