রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
গাজীপুরে ‘‌বন্দুকযুদ্ধে’ মাদকব্যবসায়ী নিহত

গাজীপুরে ‘‌বন্দুকযুদ্ধে’ মাদকব্যবসায়ী নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে নুরুল হক (২৫) নামে এক মাদকব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (০১ জুন) ভোরে কাশিমপুরের তেতুইবাড়ী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে।

নিহত নুরুল হক কক্সবাজারের উখিয়ার কুখ্যাত মাদকব্যবসায়ী। তিনি ইয়াবার চালানসহ গাজীপুর এলাকায় এসেছিলেন।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, ট্রাকযোগে মাদকের একটি বড় চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে কাশিমপুরের তেতুইবাড়ী এলকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায় র‌্যাব-১। একপর্যায়ে একটি ট্রাক এলে চেকপোস্টে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রাকটি চেকপোস্ট এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ট্রাকে অবস্থানরত অস্ত্রধারী কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ট্রাক ফেলে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে একজন মৃত্যু অবস্থায় পাওয়া যায়। পরে নিহত ব্যক্তি কক্সবাজারের কুখ্যাত মাদকব্যবসায়ী নুরুল হক (২৫) বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও জানান এএসপি কামরুজ্জামান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD