বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
ভৈরবে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ভৈরবে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: ভৈরবে ১ হাজার ১৬০ পিস ইয়াবাসহ রোকসানা বেগম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪। গতকাল শনিবার রাত সাড়ে ৯ টায় ভৈরব শহরের বাসস্ট্যান্ড দুর্জয় মোড় থেকে তাকে মাদকসহ আটক করা হয়। তার স্বামীর নাম রফিকুল ইসলাম এবং বাড়ী আশুগঞ্জের সোনারামপুর গ্রামে। এই ঘটনায় র‍্যাব বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা করে।

ভৈরব র‍্যাব-১৪ ক্যাম্পের কমান্ডিং অফিসার রাফিউদ্দিন মোহাম্মদ যুবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তিনি মাদক বিক্রির উদ্দেশ্যে আশুগঞ্জ থেকে ভৈরব এসেছিল। আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন জানান, ঘটনায় র‍্যাব বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। গ্রেফতারকৃতকে আজ রোববার সকালে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD