মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
একদিনে ৪০ মৃত্যু দেখলো বাংলাদেশ

একদিনে ৪০ মৃত্যু দেখলো বাংলাদেশ

Sharing is caring!

অনলাইন ডেক্স:করোনা সংক্রমণ প্রতিরোধে দুই মাসের বেশি সময় ধরে চলা সাধারণ ছুটি শেষে বড় ধরনের দুঃসংবাদ পেলো বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। যা বাংলাদেশে এ যাবৎকালে সবচেয়ে বেশি। আক্রান্তের সংখ্যাও রেকর্ড ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৪৫ জনের।

রোববার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য দেয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৫২টি পরীক্ষাগারে ১২ হাজার ২২৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে, ১১ হাজার ৮৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯৩০টি। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪৭ হাজার ১৫৩ জনের।

সংক্রমণ ঠেকাতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও স্বাস্থ্য অধিদফতরের লকডাউন পরবর্তী সংশ্লিষ্ট দিকনির্দেশনা বিশেষ করে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD