মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
বরিশালে বোর্ডে সেরা পিরোজপুর জেলা

বরিশালে বোর্ডে সেরা পিরোজপুর জেলা

Sharing is caring!

এসএসসি’র ফলাফলে পাশের হারে এবার এগিয়ে বরিশাল বোর্ডের আওতাধীন পিরোজপুর জেলা। এ জেলার পাশের হাড় ৮৩.৯৮ ভাগ। গত বছরও পিরোজপুর জেলা পাশের হারে সবার শীর্ষে অবস্থান করছিলো।

অপরদিকে এ বছরও ফলাফলে সর্বোনিম্নে অবস্থান রয়েছে ভোলা জেলার এবং গত বছরের তলানীতে থাকা ঝালকাঠি জেলা ফলাফলে উন্নতি ঘটিয়ে এবার চতুর্থ স্থানে অবস্থান করছে।

বোর্ড সূত্রে জানাগেছে, প্রথম স্থানে থাকা পিরোজপুর জেলায় ২৪৪ টি স্কুলের ১৩ হাজার ২৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। যারমধ্যে পাশ করছেনে ১১ হাজার ১৩৫ জন। পাশের মধ্যে ছেলে ৫ হাজার ২৭ জন ও মেয়ে ৬ হাজার ১০৮ জন। এ জেলার পাশের হাড় ৮৩.৯৮ ভাগ। দ্বিতীয় স্থানে রয়েছে পটুয়াখালী জেলা। পাশের হাড় ৮৩.২০ ভাগ। এ জেলায় ২৫৭ টি বিদ্যালয়ের ২১ হাজার ৬৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ১৮ হাজার ৫ জন। পাশের মধ্যে ছেলে ৯ হাজার ৩১৩ জন ও মেয়ে ৮ হাজার ৬৯২ জন।

অপরদিকে গত বছরের দ্বিতীয় স্থানে থাকা বরগুনা জেলা একধাপ নীচে এবারে তৃতীয় অবস্থানে রয়েছে। এবছরে এ জেলায় ১৫১ টি বিদ্যালয়ের ১২ হাজার ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ১০ হাজার ৮০ জন। পাশের মধ্যে ছেলে ৪ হাজার ৯০১ জন ও মেয়ে ৫ হাজার ১৭৯ জন। এ জেলার পাশের হার ৮৩.১৪ ভাগ। গত বছরের তলানীতে থাকা ঝালকাঠি জেলা এবারে চতুর্থ স্থানে রয়েছে। এ জেলায় এবারে পাশের হার ৭৯.৫৫ ভাগ ।

এবছর এ জেলায় ১৭০ স্কুলের ১০ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। মোট পাশ করেছে ৮ হাজার ৩৬৮ জন। যারমধ্যে ছেলে ৩ হাজার ৬৯৯ ও মেয়ে ৪ হাজার ৬৬৯ জন। অপরদিকে পঞ্চম স্থানে রয়েছে বরিশাল জেলা। এ জেলায় ৪১৬ টি বিদ্যালয়ের ৩৭ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ২৮ হাজার ৮৫২ জন। পাশের মধ্যে ছেলে ১৩
হাজার ১২৪ জন ও মেয়ে ১৫ হাজার ৭২৮ জন।

এ জেলার পাশের হার ৭৬.৭৪ ভাগ। এছাড়া সর্বোনিম্নে ৬ষ্ঠ স্থানে থাকা ভোলা জেলায় এবারে পাশের হার ৭৬ দশমিক
১৮ ভাগ। এ জেলায় ১৯৪ টি বিদ্যালয়ের ১৭ হাজার ২৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ১৩ হাজার ১৭৬ জন। পাশের মধ্যে ছেলে ৬ হাজার ৯৭১ জন ও মেয়ে ৬ হাজার ২০৫ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD