বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
ঝালকাঠিতে প্রতারণার অভিযোগে মা ও মেয়ে আটক

ঝালকাঠিতে প্রতারণার অভিযোগে মা ও মেয়ে আটক

Sharing is caring!

ঝালকাঠিতে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করার অভিযোগে প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে বরিশাল র‌্যাব-৮ এর অভিযানিক দল।

গতকাল ২৯ মে রাতে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাইপাস এলাকা থেকে এদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর মেইল বার্তা থেকে ।

আটককৃতরা হলেন মুন্নি আক্তার(১৮), পিতাঃ মোঃ বাদল মৃধা, স্বামীঃ জুম্মন মোল্লা, (২) মোছাঃ পরি ভানু(৪০), স্বামীঃ মোঃ বাদল মৃধা, উভয় সাংঃ আকসর ক্লাব, থানাঃ রাজাপুর।

অভিযোগ রয়েছে মুন্নি আক্তার(১৮) দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের নিকট থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিল। সে বিবাহিত হওয়া সত্বেও অবিবাহিত বলে বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের প্রতারণার ফাঁদে ফেলে অর্থ আত্মসাৎ করতো।

অভিযোগে জানা যায়, গত ১৭ মে মুন্নি আক্তার বরিশাল নগরীর সাগরদী বাজারে মোঃ মাসুদ হোসেন(২৩) এর কনফেকশনারী দোকানে আসে এবং জানায় তারা খুবই গরীব ও অসহায় এবং তার মা খুব অসুস্থ হওয়ায় চিকিৎসা করানোর জন্য ৪০হাজার টাকা প্রয়োজন। তখন মোঃ মাসুদ হোসেন মুন্নির পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদে বলে তার পিতা দুই বছর আগে মৃত্যু বরণ করে এবং তাদের পরিবারে উপর্জন করার মত কোন মাধ্যম নাই। কথোপকোথনের এক পর্যায়ে মুন্নি আক্তার(১৮) মোঃ মাসুদের এর মধ্যে মোবাইল নম্বর আদান-প্রদান হয় এবং নিয়মিত একে অপরের সাথে যোগাযোগ চালিয়ে যায়। কথাবার্তার এক পর্যায়ে মুন্নি আক্তার এর সাথে মোঃ মাসুদের প্রেম ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে আসামীর মোছাঃ পরি ভানু(৪০) তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়। মোঃ মাসুদ হোসেন(২৩) তার প্রস্তাবে রাজি হয়। তখন আসামীর মা বিয়ের বিষয়টি কাউকে না জানানোর জন্য অনুরোধ করে এবং কালক্ষেপন না করে দ্রুত বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে।

গত ২৭ মে তারিখে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা নিয়ে একাকি বিয়ে করার জন্য ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেইন গেইটের সামনে আসতে বলে। পরবর্তীতে মোঃ মাসুদ হোসেন সরল বিশ্বাসে ৫০ হাজার টাকা নিয়ে উক্ত স্থানে যায়। তখন আসামীর মা মাসুদ হোসেনকে বলে তোমার সাথে আমার মেয়ের এখনো বিয়ে হয়নি, আশে পাশের লোকজন আমাদের দেখেলে আমরা বিপদে পড়ে যাবো। মোঃ মাসুদের নিকট ৫০ হাজার টাকা আসামী মুন্নি আক্তার এর মা মোছাঃ পরি ভানু কৌশলে হাতিয়ে নেয়। টাকা হাতিয়ে নেওয়ার পর আসামীদ্বয় ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। পরে র‍্যাব ৮ বিষয়টি জানতে পেরে তাদের আটক করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD