শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দার পদত্যাগ

শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দার পদত্যাগ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: অবশেষে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কান বিতর্কিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

শনিবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে তিনি পদত্যাগপত্রে সই করেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়। এর আগে শুক্রবার (১৪ ডিসেম্বর) তিনি শনিবার পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন দেশটির সংসদ সদস্য ও মাহিন্দার ছেলে নামল রাজাপাকসে।

তখন টুইটে নামল এমনই বলেছিলেন, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা শনিবারে।

বেশ কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতা চলছিল শ্রীলঙ্কায়। আর এ অস্থিরতা দূর করতেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন দেশের ক্ষমতাধর এ নেতা। এছাড়া আদালতের আদেশও ছিল এমন যে, তিনি যেনো পদত্যাগ করেন। তারপরও ক্ষমতায় থাকা তার উচিত হবে না বলে মনে করেন মাহিন্দা।

চলতি বছরের ২৬ অক্টোবর দায়িত্ব গ্রহণের শুরু থেকেই তিনি তুমুল বিতর্কের মুখে ছিলেন। কেননা, এ দিন দেশটির তখনকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে প্রেসিডেন্ট সিরিসেনা বরখাস্ত করে মাহিন্দাকে পদটির দায়িত্ব দিয়েছিলেন। এরপর থেকেই শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। যার চাপে পড়ে শেষপর্যন্ত তাকে পদত্যাগই করতে হলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD