রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
খিলগাঁওয়ে যুবককে কুপিয়ে হত্যা

খিলগাঁওয়ে যুবককে কুপিয়ে হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীতে খিলগাঁওয়ে মোহাম্মদ বাশার তালুকদার (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে খিলগাঁওয়ের গোড়ান নুরবাগ পানির পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি মাদারীপুর সদর উপজেলার মৃত মাজেব তালুকদারের ছেলে। পরিবার নিয়ে খিলগাঁও উত্তর গোড়ান এলাকায় থাকতেন।

নিহতের বড় ভাই উজ্জ্বল তালুকদারের অভিযোগ, ষড়যন্ত্রমূলকভাবে বাশারকে মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেয় স্থানীয় সাইফুল ও তার লোকজন। পরে মাদক মামলায় তিনি জেল খাটেন। প্রায় দেড় মাস হলো তিনি জামিনে মুক্তি পান।

তিনি আরও জানান, রাতে নুরবাগ মাদানী ঝিলের মধ্যবর্তী পানির পাম্প সংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন বাশার। হঠাৎ সাইফুলের লোকজন অতর্কিত তার ওপরে হামলা করে। তাকে এলোপাতাড়ি কোপানো হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, বাশারকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। হত্যাকাণ্ডে কারণ উদঘাটন এবং জড়িতদের ধরার ব্যাপারে কাজ চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD