বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
ভৈরবে দেড় মণ গাঁজাসহ আটক ৩

ভৈরবে দেড় মণ গাঁজাসহ আটক ৩

Sharing is caring!

অনলাইন ডেক্স: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় প্রায় দেড় মণ (৫৬ কেজি) গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (১১ মে) দুপুরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এতথ্য জানান।

এর আগে সকালে উপজেলার দুর্জয়মোড় এলাকা থেকে একটি কাভার্ডভ্যানসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লক্ষ্মীপুর এলাকার মো. জমরুজ মিয়ার ছেলে সিরাজুল ইসলাম উজ্জ্বল (২৩), ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার মরিচালী এলাকার আব্দুল হেকিম মণ্ডলের ছেলে রতন মিয়া (২৮) ও নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ইয়ারণ এলাকার আব্দুস সোবহানের ছেলে ইমরান হোসেন (২২)।

রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভৈরব উপজেলার দুর্জয়মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে র‌্যাবের চেকপোস্ট বসানো হয়। এসময় সন্দেহ হলে একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করে ৫৬ কেজি গাঁজাসহ ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD