শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রান বিতরণ

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রান বিতরণ

Sharing is caring!

প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে থমকে গেছে পুরো বিশ্ব। এ ভাইরাস সংক্রমণ রোধে মানুষের এখন একমাত্র নিরাপদ স্থান হচ্ছে ঘর।

করোনা ভাইরাস জনিত দুর্যোগে ঘরে অবস্থান করার ফলে উপার্জনহীন হয়ে পড়েছে পিরোজপুর জেলার অধিকাংশ খেটে খাওয়া হত দরিদ্র পরিবার।

এমন পরিস্থিতিতে জেলার বেশ কিছু হতদরিদ্র পরিবারের পাশে এসে দাড়িয়েছে পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিট।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন কে অবহিত করে হতদরিদ্র ৫০০ পরিবারকে ত্রান সহায়তা প্রদান করেছে তারা। ইউনিটের যুব সদস্যদের মাধ্যমে সর্বাধিক ক্ষতি গ্রস্থদের তালিকা তৈরী করে সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকা ভিত্তিক গত ৬ দিন যাবৎ ত্রান সহায়তা অব্যাহত রাখছে পিরোজপুর রেড ক্রিসেন্ট।

ত্রানের প্রতিটি প্যাকেটে সারে সাত কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবন, এক কেজি চিনি ও ৫০০ গ্রাম সুজি প্রদান করা হচ্ছে।

পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ বলেন, আমাদের ত্রান সহায়তা অব্যাহত আছে। এছাড়া পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ আরও কিছু ফুড প্যাকেজ জাতীয় সদর দপ্তরের কাছে চেয়েছেন যা আসার পরে পর্যায়ক্রমে বিতরন করা হবে।

জেলায় রেড ক্রিসেন্ট ত্রান সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন,পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি অ্যাড.সৈয়দ মো: শাহ আলম,ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ, যুব প্রধান শুভদ্বীপ শিকদার শুভ,উপ-যুব প্রধান কাইয়ুম খান, টিম লিডার পলাশ মিস্ত্রীসহ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD