বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
র‌্যাবের অভিযানে জেএমবি’র দুই সক্রিয় সদস্য আটক

র‌্যাবের অভিযানে জেএমবি’র দুই সক্রিয় সদস্য আটক

Sharing is caring!

বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে বরগুনা থেকে জেএমবি’র ২ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই এবং লিফলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা জঙ্গি সংগঠন জেএমবি এর দাওয়াতি শাখার সক্রিয় সদস্য বরগুনা জেলার সদরের কদমতলা এলাকার মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে আবদুর রহমান(৪৪) ও হরিদ্রাবাড়িয়া এলাকার মৃত নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে মোঃ আলমগীর(৪৩)।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে র‌্যাবের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনা সদর থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র দাওয়াতি শাখার ওই দুই জন সক্রিয় সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থী বই এবং লিফলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে।

পাশাপাশি দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশাল, বরগুনা সহ দেশের বিভিন্ন স্থানে গোপন মিটিং লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলে র‌্যাবকে জানায়। এছাড়া বিভিন্ন সময়ে পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।

আটককৃত আবদুর রহমান ও মোঃ আলমগীর দ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD