মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: রাজধানীর রায়েরবাজারে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দেশের সর্বস্তরের জনগণসহ রাজনৈতিক নেতারা। 

শুক্রবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে ভোর থেকে রায়েরবাজারে ভিড় করতে থাকে রাজধানীসহ অন্যান্য এলাকা থেকে আগত মানুষেরা। সারিবদ্ধভাবে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করছেন তারা। 

বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ৮টায় বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সকাল সাড়ে ৮টায় শ্রদ্ধা জানাতে উপস্থিত হন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

তাছাড়া রায়েরবাজার স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে সাদেক খান, আ ক ম মোজাম্মেল, কাওসার মোল্লাসহ অন্য নেতারা পুষ্পমাল্য অর্পণ করেন এবং রাজধানীসহ বিভিন্ন এলাকার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারাও পুষ্পমাল্য অর্পণ করেন। 

এদিকে রাজধানীসহ আশপাশের এলাকার সাধারণ মানুষরা ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ করা গেছে। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (ডুয়েট) বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নেতৃত্বে উপস্থিত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর। ‘স্মৃতিতে রায়েরবাজার বধ্যভূমি’ শীর্ষক এ অবস্থান কর্মসূচিতে  খেলাঘরের কর্মীরা সাদা কাপড় পরে চোখে কালো কাপড় বেঁধে অবস্থান নেয়। এছাড়া একাত্তরে বুদ্ধিজীবীদের হত্যা করে বধ্যভূমিতে যেভাবে ফেলে রেখে যাওয়া হয়েছিল, অভিনয়ের মাধ্যমে সেই প্রতীকী দৃশ্য রচনা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছে খেলাঘরের সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD