শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
লকডাউন সত্বেও বরিশালে প্রবেশ করছে অসংখ্য মানুষ

লকডাউন সত্বেও বরিশালে প্রবেশ করছে অসংখ্য মানুষ

Sharing is caring!

শামীম আহমেদ : “দুইদিন শুধু পানি খাইয়া বাইচ্চা আছি। মোর মতো আরও ১০/১২ জন ইটভাটার শ্রমিকের একই অবস্থা। ক্ষুদার যন্ত্রণা আর সহ্য করতে পারছিলাম না, তাই জীবনের ঝুঁকি জেনেও গ্রামের পথ দিয়ে পায়ে হেঁটে এসেছি। মোরা অন্য জেলার লোক তাই কেউ মোগো ত্রাণ পর্যন্ত দেয়নি”। এভাবেই কথাগুলো বলছিলেন-মহামারী করোনার কারণে দেশের মধ্যে সর্বপ্রথম লকডাউন হওয়ার পর মাদারীপুর জেলায় আটকে পরার পর বরিশালের উদ্দেশ্যে আসা ইট ভাটার শ্রমিকরা।

মহামারী করোনা ভাইরাসের কারনে চারদিকে বিরাজ করছে এক প্রকার শুন্যতা। বর্তমানে সারাদেশ রয়েছে অঘোষিত লকডাউনে। কয়েকটি জেলাকে পুরোপুরি লকডাউন করে দেয়া হয়েছে। লকডাউনকৃত জেলার মধ্যে মাদারীপুর জেলা অন্যতম। বরিশালের পার্শ্ববর্তী মাদারীপুর জেলা বেশি ঝুঁকিতে থাকায় বরিশালবাসীকে সুরক্ষিত রাখতে ইতোমধ্যে বরিশালকে লকডাউন ঘোষনা করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

ফলে অভ্যন্তরীন যাত্রীবাহী পরিবহনসহ ছোট ছোট যান চলাচল, সীমান্তবর্তী খেয়া নৌকা বন্ধ রয়েছে। এছাড়াও সড়ক পথে দক্ষিণাঞ্চলের একমাত্র প্রবেশ পথ গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসষ্ট্যান্ডে বসানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা চৌকি। বরিশালে প্রবেশ করতে এতো কঠোরতার পরেও থামানো যাচ্ছেনা বিভিন্ন জেলায় আটকে পরার পর ক্ষুার যন্ত্রনায় ভোগা ঘরমুখো মানুষের ভীর। প্রতিদিনই করোনার ভয়কে উপেক্ষা করে নদী পথ কিংবা স্থলে পথে গোপনে নিজবাড়িতে ফিরছেন অসংখ্য মানুষ।

বৃহস্পতিবার সকালে সড়কপথে বরিশাল বিভাগের প্রবেশদ্বার গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভুরঘাটা বাসষ্ট্যান্ডে গিয়ে দেখা গেছে পুলিশের নিরাপত্তা চৌকি। ওই নিরাপত্তা চৌকি দিয়ে অপ্রয়োজনীয়ভাবে কেউ ঢুকতে না পারলেও ভুরঘাটা ব্রিজের পশ্চিম পাশে দেখা গেছে ভিন্নচিত্র। কেউ গামছা পরে কিংবা লুঙ্গি পরে বাড়ি ফেরার জন্য ভুরঘাটার খাল পারি দিচ্ছে।

ঢাকা, ফরিদপুর, মাদারীপুরসহ বিভিন্ন এলাকা থেকে আসা এসব ঘরমুখো মানুষদের সাথে কথা বলে জানা গেছে, কর্মস্থলে না থাকার পরিবেশ ও ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে না পেরেই তারা ঘরমুখো হয়েছেন। ক্ষুদার যন্ত্রণার ভয় এদের মধ্যে দেখা গেলেও চোখে না দেখা করোনার ভয় এদের মধ্যে পরিলক্ষিত হয়নি। এতে করে নিজেরা যেমন বিপদে পরছে অপরদিকে বাড়িতে গিয়ে নিজের অজান্তেই আপনজনদের বিপদে ফেলার আশঙ্কা রয়েছে। তবে কর্মস্থলে থাকা খাওয়ার পরিবেশ থাকলে কেহই ঘরমুখো হতোনা বলেও তারা (শ্রমিকরা) উল্লেখ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD