বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
ঢাকার মাদক কারবারি ইয়াবাসহ বরিশালে গ্রেফতার

ঢাকার মাদক কারবারি ইয়াবাসহ বরিশালে গ্রেফতার

Sharing is caring!

বরিশালে প্রায় হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাশেদুজ্জামান উজ্জল (৪১) যশোরের শার্শা থানাধিন নিজামপুর ইউনিয়নের শ্রী কোনা গ্রামের মৃত নূর বক্সের ছেলে।

তিনি রাজধানী ঢাকার উত্তরা সেক্টর-১২, রোড নম্বর ১৯ এর ‘স্বপন এর মালিকানাধীন ‘নাজ প্রোপারটিজ’ নামক বাড়ির ভাড়াটিয়া। বরিশাল নগরীর ১৪ নম্বর ওয়ার্ডস্থ মকবুর ইঞ্জিনিয়ার সড়ক থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ রাশেদুজ্জামানকে গ্রেফতার করে এসআই অরবিন্দ বিশ্বাসের নেতৃত্বাধীন ডিবি পুলিশের টিম।

এ সংক্রান্ত বিষয়ে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামল দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলে হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD