রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
২৪ ঘণ্টায় আরো ৬ মৃত্যু, নতুন শনাক্ত ৯৪ জন

২৪ ঘণ্টায় আরো ৬ মৃত্যু, নতুন শনাক্ত ৯৪ জন

Sharing is caring!

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৯৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৪ জনে। মোট মৃত্যু ২৭ জন।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৯ জন, নারী ২৫ জন। ১০ বছরের নিচে ৪ জন, ১১-২০ এর মধ্যে ৬, ২১-৩০ এর মধ্যে ১২ জন, ৩১-৪০ এর মধ্যে ২৯, ৪১-৫০ এর মধ্যে ১৬ জন, ৫১-৬০ এর মধ্যে ১৪ এবং বাকিরা ষাটোর্ধ্ব।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন শনাক্তদের মধ্যে ৩৭ জন ঢাকার। নারায়ণগঞ্জের ১৬ জন। বাকিরা বিভিন্ন জেলার। মৃত ছয়জনের মধ্যে ৫ জন পুরুষ, একজন নারী। তিনজন ঢাকার, দুজন নারায়ণগঞ্জের। একজন পটুয়াখালীর। মৃতদের মধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে দুজন, ৫০ থেকে ৬০ এর মধ্যে দুজন এবং বাকিরা ষাটোর্ধ্ব।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা ঝোরা বলেন, ঢাকার ভেতরে ও বাইরে মোট ১ হাজার ২৯৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ১৮৪টি। সর্বমোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৬৭৯টি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD