বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে মাদক ব্যাবসায়ী আটক

বরিশালে মাদক ব্যাবসায়ী আটক

Sharing is caring!

বরিশালে ৪৪৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডস্থ হিরন নগর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী মো. আমান খান (৫০) বরিশাল সিটি কর্পোরেশনের অধিনস্ত হিরন নগরের বাসিন্দা মৃত সোনা খানের ছেলে।

ডিবি কার্যালয় থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার এসআই সুজিত কুমার গোমস্তা সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে হিরন নগরে অভিযান চালায়।

এসময় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আমান খানকে তার চো-চালা টিনশেড বসত ঘর থেকে ৪৪৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এই ঘটনায় বরিশাল মহানগরীর বন্দর থানায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামরায় গ্রেফতার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে আমানকে জেলে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD