বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে মাদক ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ২

বরিশালে মাদক ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ২

Sharing is caring!

বরিশালে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) দোলোয়ার হোসেন-পিপিএম এর নেতৃত্বে নগরীর চাঁদমারী ও নবগ্রাম রোড এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।

এসময় একটি অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

রোববার রাতে ডিবি কার্যালয় থেকে প্রেরিত ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেয়া এসআই দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চাঁদমারী এলাকায় পুলিশ অফিসার মেস সংলগ্নে ‘নূরসান ভিলা’য় অভিযান চালান তারা।

এসময় ওই বাড়ির ২য় তলার উত্তর পার্শ্বে বি-১ ফ্লাট থেকে বাড়ির বাসিন্দা মো. মিজানুর রহমান হাওলাদারের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন লিটন (২৪) ও মৃত নজরুল ইসলাম হাওলাদারের ছেলে মো. মাসুম বিল্লাহ (৪২) কে আটক করেন তারা। পরে তাদের কাছ থেকে ২০১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে ডিবি পুলিশ জানায়, মাদক উদ্ধার ও আটকের সময় দুই মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের উপর হামলা ও মারধর করে পালিয়ে যাবার চেষ্টা করে। এতে অভিযানিক টিমে থাকা এএসআই মো. মোয়াজ্জেম হোসেন ও কনস্টেবল মনিরুজ্জামান গুরুতর আহত হন।

এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় ডিবি পুলিশ বাদী হয়ে ২৮ মার্চ মাদক দ্রব্য নিয়ন্ত্রনে মামলা দায়ের করেছেন।

অপরদিকে একই রাতে নগরীর নবগ্রাম রোড এলাকায় অভিযান চালান ডিবির এসআই দেলোয়ার হোসেন ও তার নেতৃত্বাধিন টিম। এসময় সেখান থেকে ৬০ পিচ ইয়াবাসহ জুহাইব নামের একজনকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী জুহাইব ওই এলাকার বাসিন্দা ফরিদ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধেও সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে ডিবি পুলিশ। তাছাড়া রোববার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD