রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশালে হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরণ

বরিশালে হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরণ

Sharing is caring!

বরিশালে হতদরিদ্র মানুষের মাঝে ত্রান মন্ত্রণালয়ের বরাদ্দকৃত খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সারে তিনটায় নগরীর সিএন্ডবি রোডে সদর উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে এই ত্রান বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

করোনার সংক্রমন রোধে সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসারে বেশী মানুষ জড় না করে প্রাথমিক ভাবে ১১ জনকে এই ত্রান বিতরণ করা হয়। প্রতি পরিবার ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল ও একটি সাবান পেয়েছেন। বরিশাল সদর উপজেলায় ১৩০ পরিবারের মধ্যে এই খাদ্য বিতরণ করা হবে। পর্যায়ক্রমে জেলার সব উপজেলায় এই ত্রান সহায়তা দেয়া হবে।

জেলা প্রশাসক জানান, করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পরে সে কারণে সরকারের নির্দেশনা অনুসারে যারা ঘরে রয়েছেন তাদের মধ্যে যারা হতদরিদ্র সেসমস্ত মানুষদের জন্য এই সহায়তা দিয়েছে সরকার। সবাইকে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ঘরে অবস্থানের পরামর্শ দেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD