মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
দেশে যুবকরাই বেশি করোনা আক্রান্ত

দেশে যুবকরাই বেশি করোনা আক্রান্ত

Sharing is caring!

অনলাইন ডেক্স: দেশে করোনা আক্রান্তদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে যুবকরাই বেশি আক্রান্ত। দেশে বর্তমানে ৩৩ জন করোনা আক্রান্ত হয়েছে। এরমধ্যে ২০ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে ১৮ জন। এছাড়া দশবছরের নিচে রয়েছে দুইজন।
সোমবার অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে পুরুষ দুইভাগ ও নারী এক ভাগ।
দশ বছরের নিচে আছে ২ জন।
১০ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে ১ জন।
২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছে ৯ জন।
৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে ৯ জন।
৪১ থেকে ৫১ বছরের মধ্যে রয়েছে ৫ জন।
৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছে ১ জন।
৬০ বছরের ওপরে রয়েছে ৬ জন।

এই পরিসংখান থেকে বুঝা যাচ্ছে দেশে যুবকরাই বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন।

এছাড়া আজ নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১ জনের মৃত্যু হয়েছে। নতুন ৬ জনের মধ্যে একজন স্বাস্থ্য কর্মী রয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩জন। মোট মৃত্যুর সংখ্যা ৩ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD