মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
চীন থেকে এক্সপার্ট আনার চিন্তা করছি: স্বাস্থ্যমন্ত্রী

চীন থেকে এক্সপার্ট আনার চিন্তা করছি: স্বাস্থ্যমন্ত্রী

Sharing is caring!

অনলাইন ডেক্স: বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীন থেকে আমরা কিছু এক্সপার্ট নিয়ে আসার চিন্তা করছি। ওখানকার ডাক্তার-নার্সরা উহানে কাজ করেছেন। তাদের অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতার আলোকে আমাদের দেশের চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দিতে পারলে ভালো ফল পাওয়া যাবে।

শনিবার (২১ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন আমাদের ৩ লাখ মাস্ক দেবে। আমরাও উৎপাদন করার প্রক্রিয়া চালাচ্ছি। আমাদের আটটি পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন আছে। নতুন ৭টি পিসিআর হাতে এসেছে। সাতটি মেশিন আটটা বিভাগে স্থাপন করা হবে। এগুলো স্থাপন করতে কিছুদিন সময় লাগবে।

‘গত ১ মার্চ থেকে যারা দেশে এসেছেন, তাদের লিস্ট আমরা নিয়েছি। তাদের খুঁজে বের করার প্রক্রিয়া চলছে,’ যোগ করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিদিন গড়ে ১০ হাজারের হাজারের মতো লোক বিমানবন্দরে আসছেন। এত লোকের খেয়াল রাখা খুবই কঠিন কাজ। অনেকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছেন নিজেদের বাড়ি।

তিনি বলেন, এরই মধ্যে ১০০ আইসিইউ চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে ৪০০ আইসিইউ চালু করা হবে। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং শেখ হাসিনা বান ইনস্টিটিউট ও হাসপাতালে কোয়ারেন্টিন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অধিদপ্তরের অন্যান্য ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD