বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বাদশা নির্বাচিত না হলে উন্নয়ন বাধাগ্রস্থ হবে : মেয়র লিটন

বাদশা নির্বাচিত না হলে উন্নয়ন বাধাগ্রস্থ হবে : মেয়র লিটন

Sharing is caring!

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, একাদশ সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসনে ১৪ দলের প্রার্থী ফজলে হোসেন বাদশা নির্বাচিত না হলে এখানকার উন্নয়ন বাধাগ্রস্থ হবে। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তাকে আবারও এমপি নির্বাচিত করতে হবে।

শুক্রবার বিকেলে নগরীর শিরোইল বাস স্ট্যান্ড এলাকায় একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লিটন বলেন, উন্নয়নের স্বার্থে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

সভায় অতিথি হিসেবে রাজশাহী সদরের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাও উপস্থিত ছিলেন। সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল আযিম এ সভার আয়োজন করেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বাদশা সভায় বলেন, খায়রুজ্জামান লিটন মেয়র নির্বাচিত হওয়ায় রাজশাহীবাসীর ভাগ্য খুলেছে। অন্ধকার থেকে রাজশাহীবাসী আলোর পথে এসেছেন। আরো আলোর পথে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
সভায় মেয়রপতœী ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেণী বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বাংলাদেশকে নতুন প্রজন্মের জন্য বসবাসযোগ্য করতে হবে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ যাতে আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্যে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে।

কাউন্সিলর নিযাম-উল আযিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতিসহ ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণীপেশার কয়েকশো মানুষ অংশ নেন। আগামী নির্বাচনে তারা নৌকার জন্য কাজ করার অঙ্গীকার করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD