বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে ৫ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা

বরিশালে ৫ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা

smart

Sharing is caring!

বরিশালে নির্ধারিত মূল্য অপেক্ষা অতিরিক্ত দামে মাস্ক বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরী সহ নানা অনিয়ম রোধে মাঠ পর্যায়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে বরিশাল নগরের চৌমাথা, বটতলা, গির্জা মহল্লা, ফল পট্টি ও চক বাজার এলাকায় বাজার তদারকিমূলক এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া বলেন, অভিযান চলাকালে নির্ধারিত মূল্য ৩০ টাকা অপেক্ষা অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি করায় গির্জা মহল্লাস্থ গ্রীন লাইব্রেরীকে ১৫ হাজার টাকা, আল আমিন লাইব্রেরীকে ১৫ হাজার টাকা, চক বাজারস্থ আলাউদ্দিন ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করায় ফল পট্টির নিউ আল ক্বারী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিদেশি কসমেটিকস ও অন্যান্য পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় নবগ্রাম রোডের হাট সুপার শপ কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শাহ শোয়াইব মিয়া বলেন, অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা টানানো, নির্ধারিত মূল্যে মাস্ক বিক্রয়সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে ব্যবসা করার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি উপস্থিত নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD