সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
মুজিববর্ষে শেখ হাসিনা সেনানিবাসে বর্ণাঢ্য র‌্যালি

মুজিববর্ষে শেখ হাসিনা সেনানিবাসে বর্ণাঢ্য র‌্যালি

Sharing is caring!

১৯২০ সালের এই দিনে জন্ম নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বাঙালি জাতির জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে সদর দফতর ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দফতর বরিশালের তত্ত্বাবধানে শেখ হাসিনা সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।

সদর দফতর ৭ পদাতিক ডিভিশন ও এরিয়ার সদর দফতর বরিশালের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

বর্ণাঢ্য র‌্যালিতে বরিশালের এরিয়া কমান্ডার ও ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান ও পদাতিক ডিভিশন ও বরিশালের সব অফিসার, জেসিও অন্যান্য পদবীর সৈনিক এবং অসামরিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

র‌্যালির শুরুর প্রাক্কালে জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বাঙালি জাতি প্রতি বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদানকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং তার আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হওয়ার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।দিবসটি উপলক্ষে শেখ হাসিনা সেনানিবাসের প্রতিটি প্রবেশপথে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সুসজ্জিত করা হয়।

এই দিনে জাতির পিতা স্মৃতিস্মরণে কেন্দ্রীয়ভাবে মিলাদ মাহফিল বিশেষ দোয়া ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD