বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদন্ড

বরিশালে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদন্ড

Sharing is caring!

বরিশালে মাদক ব্যবসার দায়ে একজনকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় বরিশালের জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহমেদ এ রায় ঘোষনা করেন।

রায় ঘোষনার সময় দণ্ডিত শহিদুল ইসলাম রিপন আদালতে উপস্থিত ছিলেন। তিনি বরিশালের চন্দ্রপাড়া এলাকার বাসিন্দা।

আদালত ও মামলা সূত্রে জানাগেছে, ২০১৬ সালের ৩০ মে বরিশাল বাবুগঞ্জ দেহেরগতি এলাকা থেকে রিপনকে আটক করে র‍্যাব-৮। এসময় তার কাছে থেকে ১৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই র‍্যাবের ডিএডি শিকদার আশরাফুর রহমান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা করে। তদন্তে সত্যতা পেয়ে একই বছরের ১৮ জুন আদালতে চার্জশীট জমা দেয় থানার এসআই আব্দুস সালাম। মামলায় নয়জনের সাক্ষ্য গ্রহন শেষে আদালত এ রায় প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD