বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রাজধানীর হাসপাতালে ‘৮ ডেঙ্গু রোগী’

রাজধানীর হাসপাতালে ‘৮ ডেঙ্গু রোগী’

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নিয়ে এবং ডেঙ্গু সন্দেহে ভর্তি রয়েছেন আটজন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন নতুন দুইজন রোগী।

শনিবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম বলছে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতলে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু নিয়ে ২৬২ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ২৫৪ জন।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক আয়শা আক্তার বলেন, ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু নিয়ে আটজন রোগী ভর্তি আছেন। এছাড়া দেশের অন্যান্য বিভাগে ডেঙ্গুর কোনো রোগী ভর্তি নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD