রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রকল্প থেকে রাজস্বখাত স্থানান্তর ফোরামের মানববন্ধন

প্রকল্প থেকে রাজস্বখাত স্থানান্তর ফোরামের মানববন্ধন

Sharing is caring!

অনলাইন ডেক্স: সরকারি উন্নয়ন প্রকল্পের জনবল রাজস্বখাতে স্থানান্তর না হওয়া মানবতা বিরোধী অপরাধ। একইসঙ্গে এ বিষয়ে হাইকোর্টের রায় বৈষম্যমূলক হওয়ায় এটি বাতিলের পাশাপাশি সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর ফোরাম।

শনিবার (১৪ মার্চ) জাতীয় প্রেসক্লবের সামনে এক মানববন্ধনে উন্নয়ন প্রকল্পের সব কর্মকর্তা কর্মচারীদের রাজস্ব বাজেটে স্থানান্তরিত করার জন্য প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তর ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

এসময় প্রকল্প থেকে জনবল রাজস্বখাতে স্থানান্তর ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক শাহ আলম, সদস্য সচিব শফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট সরকারি উন্নয়ন প্রকল্পের জনবল রাজস্বখাতে স্থানান্তর হবে না জানিয়ে আদেশ দিয়েছেন।

মানববন্ধনে জানানো হয়, হাইকোর্ট চলতি বছরের ৯ ফেব্রুয়ারি প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তর করা হবে না মর্মে রায় প্রদান করেন। যাহা উন্নয়ন প্রকল্পের জনবলের স্বার্থ ও মানবতা বিরোধী।

এসময় লিখিত বক্তব্যে বলা হয়, আগেও একই ধরনের প্রকল্পের জনবল হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে রাজস্বখাতে স্থানান্তরিত হয়ে চাকরিতে বহাল রয়েছে। আর যারা স্থানান্তরিত হতে পারে নাই হাইকোর্টে তাদের মামলা চলমান ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মহামান্য হাইকোর্ট সেসব বাতিল করে দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে হাইকোর্টের রায় বাতিল করে উন্নয়ন প্রকল্পের জনবল রাজস্ব বাজেটে স্থানান্তর করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD