রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বিএনপি-আওয়ামী লীগ লুটপাটের দল : মুজাহিদুল ইসলাম সেলিম

বিএনপি-আওয়ামী লীগ লুটপাটের দল : মুজাহিদুল ইসলাম সেলিম

Sharing is caring!

বরিশালে কমিউনিস্ট পার্টির (সিপিবি) দেশরক্ষা অভিযাত্রা সমাবেশে মুজাহিদুল ইসলাম বলেছেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো- সরকার এমন প্রচারনা চালিয়ে জনগনের সাথে প্রতারণা করছে। প্রচলিত আইনে প্রতারণা করা শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধে সরকারের বিরুদ্ধে মামলা হতে পারে।

মঙ্গলবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সিপিবি’র বরিশাল বিভাগীয় সমন্বয়ক কমরেড মোতালেব মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত দেশ রক্ষা অভিযাত্রা সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় সিপিবি সভাপতি সেলিম আরো বলেন, সেরা অর্থমন্ত্রী দাবিদার অর্থমন্ত্রী নিজেই বলেছেন ব্যাংকের অর্থ লুটপাট হয়ে যাচ্ছে, লুটপাট ঠেকানো যাচ্ছে না। লুটেরাদের পাচার বন্ধের হিম্মত নেই, শাস্তি দেয়ার ক্ষমতা নেই বরং সঞ্চয়ী আমানতের সুদের হার অর্ধেকে নামিয়ে লুটেরাদের লুটপাটের বোঝা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়া হয়েছে। এটা চরম অন্যায়। তাই বিদ্রোহ শুরু করতে হবে। আর এই বিদ্রোহে আওয়ামী লীগ বা বিএনপিকে পাওয়া যাবে না, কেননা তারা লুটেরা পাচারকারীদের দল। আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া যায় না।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, সিপিবি’র সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, কেন্দ্রীয় নেতা মাহাবুবুল আলম, সম্পাদকমন্ডলীর অন্যতম সম্পাদক আহসান হাবিব লাবলু, আঃ হালিম, দীলিপ পাইক, মোবাশ্বেরউল্লাহ, প্রশান্ত দাস হরি প্রমূখ। সভা পরিচালনা করেন অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD