শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নাজিম হাওলাদার (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সাইদুল (২৬) নামে আরকে মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার দক্ষিণ গুলিসাখালী মনির বিডিআরের বাড়ির সামেন এ দুর্ঘটনা ঘটে। মৃত নাজিম উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে নাজিম যাত্রী নিয়ে উপজেলার বান্ধবপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথে দক্ষিণ গুলিসাখালী মনির বিডিআরের বাড়ির সামনের সড়কে দ্রুতগতির বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নাজিম ও আরোহী সাইদুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজিমকে মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌস ইসলাম জানান, নাজিম মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাসুদুজ্জামান মিলু জানান, খবর পেয়ে মৃত নাজিমের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD