বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া
রাজশাহীর শিক্ষার উন্নয়নে মতবিনিময় সভা

রাজশাহীর শিক্ষার উন্নয়নে মতবিনিময় সভা

Sharing is caring!

ক্রাইমসিন২৪:

রাজশাহীর শিক্ষার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের জেলা শাখা এ সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
সভায় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোগত উন্নয়নই প্রকৃত উন্নয়ন নয়। মানের উন্নয়নই শিক্ষার প্রকৃত উন্নয়ন। বর্তমান সরকার সেটি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গত ১০ বছরে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা রাজশাহীর বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে তুলে ধরেছেন। আমরা একসঙ্গে বাস্তবায়ন করেছি। আগামীতেও আমরা এভাবে শিক্ষা নগরীর উন্নয়নে কাজ করে যেতে চাই।
সম্মানিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, শিক্ষক সমাজ সব সময় মুক্তিযুদ্ধের আদর্শের সৈনিক। কিছু ব্যতিক্রম থাকলেও তারা সংখ্যায় অতি সামান্য। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিক তাদের শিক্ষা নগরীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার দিক দিয়ে ঢাকার পরেই যেন রাজশাহীকে বিবেচনা করা হয় তা নিশ্চিত করতে আমাদের সবাইকে মনোযোগী হতে হবে।
জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে এতে আলোচক হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল বারী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির নগর শাখার সভাপতি আবদুর রাজ্জাক প্রমুখ।
সভায় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সহধর্মিনী অধ্যাপিকা তসলিমা খাতুনসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD