মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
কাশিমপুর কারাগারে নারী কারাবন্দির মৃত্যু

কাশিমপুর কারাগারে নারী কারাবন্দির মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স:গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে এক নারী বন্দির মৃত্যু হয়েছে। রোববার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

সাবেরা বেগম (৩৫) নামরে ওই নারী ঢাকার কদমতলীর ৮২১ হাজী খোরশেদ আলী রোড এলাকার বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ডেপুটি জেলার অলিভা শারমিন জানান, ভোর পৌণে ৫টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে সাবেরাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অলিভা শারমিন জানান, একটি চুরির মামলায় গ্রেপ্তারের পর তাকে গত বছরের ২৪ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে পাঠানো হয়।

এদিকে তাকে মৃতাবস্থায় এ হাসপাতালে আনা হয়েছিল বলে জানিয়েছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD