রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
অর্ধেক অংশ অকেজো রেখে সমাজ চলতে পারে না: প্রধানমন্ত্রী

অর্ধেক অংশ অকেজো রেখে সমাজ চলতে পারে না: প্রধানমন্ত্রী

Sharing is caring!

নারীরা যত শিক্ষিত হবে সমাজ তত দ্রুত এগোবে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্ধেক অংশকে অকেজো রেখে সমাজ সঠিকভাবে চলতে পারে না।

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস- ২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারীরা যত শিক্ষিত হবে, নারীরা যত সাবলম্বী হবে সমাজ তত দ্রুত এগিয়ে যেতে পারবে। কারণ সমাজের অর্ধেক অংশকে অকেজো রেখে দিয়ে একটি সমাজ সঠিকভাবে চলতে পারে না। সে সমাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে।

প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ উপনেতাসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশে নারীর ক্ষমতায়নে সফলতার কথা তুলে ধরেন শেখ হাসিনা।

নারীদের নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতা জোর করে হয় না। ক্ষমতা নিজের যোগ্যতা অর্জন করে নিতে হয়। কেউ হাতে তুলে ক্ষমতা দেয় না। … সেভাবে আমাদের বোনদের নিজেদের তৈরি করতে হবে।’

শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, জেন্ডার গ্যাপ আমাদের এখানে উল্টে গেছে। আমাদের এখানে শিক্ষায় ছাত্রীর সংখ্যা বেশি, ছাত্রের সংখ্যা কম। পাসও করে তারা ভালো, রেজাল্ট করে ভালো। ছেলেরা কেন পিছিয়ে আছে। জেন্ডার গ্যাপ পূরণ করার জন্য আমাদের এখন সেদিকে নজর দিতে হবে।

ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ইদানীং আমরা দেখি নারী ধর্ষণের বিষয়টা শুধু বাংলাদেশ বলে না, এটা বিশ্বব্যাপীই কিন্তু একটা সমস্যা। আমি মনে করি এখানেও আমাদের সচেতনতা দরকার।

ধর্ষণের বিরুদ্ধে পুরুষদের বেশি সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পুরুষ শ্রেণি যারা তাদেরও একটু এগিয়ে আসতে হবে। কারণ এই নারী ধর্ষণকারীরাতো পুরুষরাই। পুরুষ সমাজের পক্ষ থেকেও আমরা চাই, তাদেরও সোচ্চার হতে হবে।

ধর্ষণকারীরা পশুরও অধম মন্তব্য করে শেখ হাসিনা বলেন, যারা এ ধরনের নারীদের ওপর পাশবিক অত্যাচার করে তারা যে একটা সমাজের সবচেয়ে জগণ্য… তাদের মানুষ বলতে ইচ্ছে করে না, বলতে ইচ্ছে করে পশুরও অধম। কাজেই তাদের বিরুদ্ধে আমাদের পুরো সমাজকে ব্যবস্থা নিতে হবে।

নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নারীরা সব সময়ই নারা ধরনের যন্ত্রণার শিকার হয়। সেটা আমরা দেখেছি। সেটা মোকাবিলা করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপও নিয়েছি। সেভাবে বিভিন্ন আইনও করেছি। আইনগতভাবে আমরা সে ধরনের শাস্তির ব্যবস্থাও করেছি। তারপরেও অনেক সময় নারীদের ওপর নির্যাতন হয়।

অনুষ্ঠানে ৫ জনকে জয়িতা পদক দেওয়া হয়। পদকপ্রাপ্তরা হলেন- আনোয়ারা বেগম, ডা. সুপর্ণা দে সিম্পু, মরহুমা মমতাজ বেগম, অরনিকা মেহেরিন ঋতু, সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি টেইলর। প্রধানমন্ত্রী এসব পদক তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেছা। স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে জাতিসংঘ উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টটেটিভ শকো ইশিকাওয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD