বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ১৩ জন আটক

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ১৩ জন আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স:সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১৩ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার দিবাগত মধ্য রাতে সাভারের হেমায়েতপুরের হারুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, গেল রাতে গোয়েন্দা পুলিশের একটি দল সাভার থানার একটি সাধারণ ডায়েরির তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে গোয়েন্দা পুলিশের সদস্যরা হেমায়েতপুর হারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ড থেকে ৩ জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে দুটি দেশিয় অস্ত্র পাওয়া গেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় কাভার্ড ভ্যানের ভিতরে তাদের বাকী সদস্যরা লুকিয়ে আছে। কাভার্ডভ্যানটির তালা খুলে ভিতর থেকে আরও ১০ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকেও দেশিয় অস্ত্র জব্দ করা হয়।

গোয়েন্দা পুলিশ আরও জানায়, তারা দীর্ঘ দিন ধরে সাভার, আশুলিয়াসহ আশপাশের এলাকায় সড়কে ও বাসা বাড়িতে ডাকাতি করে আসছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD