রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুনীর লাশ উদ্ধার

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুনীর লাশ উদ্ধার

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পর্যটন নগরী কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ঈশীতা বেগম (১৮) নামের এক তরুনীর লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
মঙ্গলবার সকাল সাতটার দিকে হোটেলে কক্ষের তালা ভেঙে তারা এ লাশ উদ্ধার করে। হোটেলের রেজিস্টার অনুযায়ী ঈশিতা যশোরের কেশবপুর থানার রাজ্জাকের স্ত্রী।
হোটেলের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৯ ফেব্রুয়ারী শনিবার ঈশিতা তার স্বামী রাজ্জাকের সাথে কুয়াকাটা ঘুরতে এসে হোটেল হলিডে ইনের ১০৮ নম্বর কক্ষ ভাড়া নেয়। গতকাল সোমবার বিকালে রাজ্জাক হোটেল কর্মচারীদের কিছু না বলে কক্ষে তালা মেরে একা হোটেল থেকে চলে যায়। পরে হোটেলের কর্মচারীদের সন্দেহ হলে তারা দীর্ঘ সময় দরজায় কড়া নেড়ে কোন সারা শব্দ না পেয়ে মহিপুর থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে হোটেল কক্ষের তালা ভেঙে ঈশীতার লাশ উদ্ধার করে।

মহিপুর থানার ওসি তদন্ত মাহবুবুল আলম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD