সর্বশেষ:
পটুয়াখালীতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাউফলে দুর্গাপূজার ৬৫পূজামণ্ডপে , নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী নাগরিক সেবায় অবহেলা, বরিশালে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ জুলাই যোদ্ধা শহীদ বাচ্চু হাওলাদার এর স্ত্রীর মৃ/ত্যু শোকসন্তপ্ত পরিবারের পাশে শ্রমিক দলের নেতৃবৃন্দ শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে, পটুয়াখালীতে “মার্চ ফর হাদী” কর্মসূচি ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জরুরি: মৎস্যসচিব ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জিয়া মঞ্চ বরিশাল বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত মির্জাগঞ্জে আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ব্যাগ বিতরন

কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ের পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ জন শিক্ষার্থী। বুধবার(০৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে৷

পরে বিকাল সাড়ে তিনটার দিকে তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ৩০ সেপ্টেম্বর একইভাবে চম্পাপুর ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলো।

ফের একই ঘটনার কারনে এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবু্ব উল্লাহ লিটন বলেন, দুপুর একটার দিকে পাঠদান চলাকালীন জাকিয়া নামের দশম শ্রেনীর এক শিক্ষার্থী হঠাৎ পেট ব্যথা, পা ঝি ঝি ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে পড়ে।

পরে একের পর এক আরও ৯ শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ সবাই মেয়ে শিক্ষার্থী বলে জানিয়েছেন তিনি।

কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পলি সাহা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা সবাই মাক্স সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন রোগে আক্রান্ত হয়েছে। তবে সবাই শংকা মুক্ত রয়েছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category