শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
স্বরূপকাঠিতে গাছে যুবলীগ নেতার অর্ধ ঝুলন্ত লাশ

স্বরূপকাঠিতে গাছে যুবলীগ নেতার অর্ধ ঝুলন্ত লাশ

Sharing is caring!

পিরোজপুরের স্বরূপকাঠিতে উপজেলা যুবলীগ নেতা ও ওষুধ ব্যবসায়ী মো. মামুন মিয়ার (৪১)অর্ধ ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার উপজেলার সোহাগদল ইউনিয়নের বৌবাজার গ্রামের একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত মামুন মিয়া উপজেলার একই গ্রামের ইন্দুরহাট বন্দর এলাকার আবদুর রব মিয়ার ছেলে। তিনি স্বরূপকাঠি উপজেলা যুবলীগের সদস্য ছিলেন।

এ ঘটনাকে আত্মহত্যা নয় বলে দাবি করেছেন মামুনের পরিবারের লোকজন।

জানা গেছে, ওই দিন সকালে নিহতের পুরনো বাড়ি সংলগ্ন মাঠে অর্ধ ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহতের বড় বোন শিউলি খাতুন ও ভাই মাসুম বিল্লাহ জানান, তার ভাইকে হত্যা করা হয়েছে। এ হত্যার ঘটনাটি রহস্যজনক, আমরা এ ঘটনার তদন্তপূর্বক বিচার চাই।

এ বিষয়ে স্বরূপকাঠি থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD