রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
শুরু হতে যাচ্ছে বানারীপাড়ার ঐতিহ্যবাহী সূর্যমনী মেলা

শুরু হতে যাচ্ছে বানারীপাড়ার ঐতিহ্যবাহী সূর্যমনী মেলা

Sharing is caring!

অবশেষে আগামী ২৫ ফেব্রুয়ারী হতে শুরু হতে যাচ্ছে বানারীপাড়ার ঐতিহ্যবাহী সূর্যমনী মেলা।

এসএসসি পরীক্ষার কারনে ঐতিয্যবাহী এ মেলা বন্ধ করেছিল প্রশাসন।

মেলা বন্ধ থাকার কারনে হাইকোর্টে আপিল করে মেলা কতৃপক্ষ। এর পরিপেক্ষিতে গত ২০ ফেব্রুয়ারী ঢাকা হাইকের্টে বিচারপাতি এম. এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমান বানারীপাড়ায় সূর্যমনী মেলা অনুষ্ঠিত হাবার পক্ষে রায় দেন। এ রায়ের মাধ্যমে সূর্য দেবের পূজোর মধ্য দিয়ে উদযাপিত হবে ২২৫ তম এ সূর্য মনি মেলা।

উল্লেখ্য, উপজেলার আহম্মদাবাদ বেতাল গ্রামে স্থানীয় সনাতন ধর্মাবল্মীরা প্রায় ১০ একর এলাকা ঝুড়ে প্রতি বছর মাঘ মাসের মাঘী সুকলা তিথিতে সূর্য দেবের পূজো দেয়ার মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিয্যবাহী এ সূর্য মনি মেলার আয়োজন করেন। প্রাণের এ মেলাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবল্মীদের পাশ্পাশি স্থানীয় সকল শ্রেনী পেশার মানুষের মাঝে উচ্ছ্বাস বেড়ে যায়।

এক্ষেত্রে বানারীপাড়া উপজেলার পাশাপশি উজিরপুর, নাজিরপুর, ঝালকাঠী, আগৈলঝারা, গৌরনদী, বাবুগঞ্জ, বিমানবন্দর, মুলাদী, বাকেরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, কাউখালী, পিরোজপুর, বাগেরহাট, মোল্লারহাট, সাতক্ষিরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে দোকানীরা এ মেলায় এসে বাহারী মিষ্টি সহ শিশুদের হরেক রকম খেলনা, নারীদের বিভিন্ন রকম প্রসাদনী, দা-বটি, খোন্তা, কুঠার ও কাঠ সহ বাশ বেতের তৈরী করা হস্তশিল্প দোকানে পসরা সাজিয়ে রাখে।

এছাড়াও মেলায় শিশু ও বয়জেষ্ঠদের বিনোদনের জন্য পুতুল নাচ, নাগর দোলা, লটারী, যাত্রা, সার্কাস ও হাউজি খেলার আয়োজন করা হয়েছে। প্রতি বছর দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এ মেলায় এসে তাদের পরীবারের প্রয়োজনীয় তৈজসপত্র কিনে নেয়। এবারেও মেলায় দর্শনার্থীদের উপচেপরা ভির থাকবে বলে আশা করছেন মেলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ। এ বিষয়ে মেলা আয়োজক কমিটির জানান, মেলার দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পাশাপশি নিজস্ব উদ্যোগে পর্যাপ্ত বলানটিয়ার থাকবে। তারা বলেন, প্রতি বছরের ন্যায় এবারেও মেলায় দর্শনার্থীদের উপচেপরা ভির থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD