শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে আটক ৫

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে আটক ৫

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় উদ্ধার করা হয় ২১৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন।

বুধবার জেলার বিভিন্নস্থানে এ অভিযান পরিচালিত হয়।

ডিবি পুলিশ জানায়, নান্দাইল থানাধীন কানারামপুর হতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি মো. টিপু সুলতান (২৮), মো. কাজল মিয়া (৩৫) ও মোহাম্মদ আলী ওরফে জিন্না (৩০)কে আটক করে।

আর জেলার ভালুকা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভালুকা থানাধীন ভান্ডাব হতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মো. হিমেল হোসেন (২৩) ও মুক্তাগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মুক্তাগাছা গোগাপাড়া থেকে ১০ গ্রাম হেরোইনসহ মো. আল আমিন (২০) আটক করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরর পর আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD