মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
নলছিটিতে ইয়াবা ও নগদ অর্থ সহ ৮জন আটক

নলছিটিতে ইয়াবা ও নগদ অর্থ সহ ৮জন আটক

Sharing is caring!

ঝালকাঠি জেলার নলছিটির আমিরাবাদ গ্রামে একটি মাদকের আস্তানায় অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে ৪৭ পিস ইয়াবাসহ আটজনকে আটক করেছে র‌্যাব ৮। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৪শ’ টাকা, ১২টি মোবাইল এবং ১৯টি সিমকার্ড উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকৃতরা হলো মো. জসিম হাওলাদার (২৮) ও মিরাজ হাওলাদার (৩৪), মো. জামাল খান (৬০), আওলাদ হোসেন মৃধা (৪৮) ও মো. জলিল তালুকদার (৬২), মো. মিজানুর রহমান (৩৬), মো. কামরুল ইসলাম (৩৯) এবং মো. সেলিম হাওলাদার (৪৫)।

এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাবের ডিএডি মো. আব্দুল মোন্নাফ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD