মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
শিক্ষাখাতের সব জায়গায় সরকারের উন্নয়নের ছোঁয়া আছে: বাদশা

শিক্ষাখাতের সব জায়গায় সরকারের উন্নয়নের ছোঁয়া আছে: বাদশা

Sharing is caring!

ক্রাইমসিন২৪:

বিগত ১০ বছরে শিক্ষাখাতের সব জায়গায় সরকারের উন্নয়নের ছোঁয়া আছে। শিক্ষা সংশ্লিষ্ট এমন কোনো জায়গা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।
মঙ্গলবার সকালে রাজশাহীর মহানগর কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথি রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ কথা বলেন। তিনি আরো বলেন, তিনি নিজেও রাজশাহী মহানগরীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন। নতুন নতুন বহুতল ভবন করেছেন। শিক্ষানগরীতে শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করেছেন।
বাদশা আরও বলেন, সরকার প্রতিটি জেলা-উপজেলায় অন্তত একটি করে কলেজ ও স্কুলকে সরকারিকরণ করেছে। আগামীতে আরও বেশিসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের পরিকল্পনা আছে। এটি বাস্তবায়ন হলে দেশের শিক্ষার মান আরও বেড়ে যাবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ সাবিনা পারভিন। সভায় নগরীর ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন সাহু, ১৭ নম্বর ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক, পশ্চিমের সাধারণ সম্পাদক মো. মুনিরুজ্জামান, ওয়ার্কার্স পার্টির শাহমখদুম থানা সম্পাদক মিজানুর রহমান টুকু, মোহনপুর কলেজের সাবেক অধ্যক্ষ রাজকুমার সরকার, শাহমখদুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক কুমার লাহেড়ীসহ কলেজের অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD