মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
উপনির্বাচন: বিএনপির প্রার্থী কারা জানা যাবে সন্ধ্যায়

উপনির্বাচন: বিএনপির প্রার্থী কারা জানা যাবে সন্ধ্যায়

Sharing is caring!

অনলাইন ডেক্স:ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ এই তিনটি আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২১ মার্চ। ইতোমধ্যে সরকারিদল আওয়ামী লীগ তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আর বিএনপির মনোনয়ন জানা যাবে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।

দলীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের বৈঠক হবে। ওই বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পরে ঘোষণা করা হবে তিনজনের নাম। তিন আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আটজন।

জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় বোর্ডের বৈঠক ও প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

জানা যায়, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবি একক প্রার্থী হিসেবে ফরম নিয়েছেন। এ আসনে তিনিই ধানের শীষ পেতে যাচ্ছেন। অপরদিকে বাগেরহাট-৪ আসনে ফরম নিয়েছেন চারজন। তারা হলেন- ড. কাজী মনিরুজ্জামান মনির, মনিরুল হক ফরাজী, কাজী খায়রুজ্জামান শিপন ও অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা। এছাড়া গাইবান্ধা-৩ আসনের মনোনয়ন ফরম নিয়েছেন ডা. মাইনুল হাসান সাদিক, রফিকুল ইসলাম ও ড. মিজানুর রহমান।

বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, তিনটি আসনে মনোনয়ন পাওয়ার জন্য আটজন দলীয় ফরম নিয়ে জমা দিয়েছেন। বিএনপির সংসদীয় মনোনয়ন বোর্ড তাদের সাক্ষাৎকার নেওয়ার পর চূড়ান্ত মনোনয়ন দেবে।

আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. ইউনুস আলীর মৃত্যুতে গাইবান্ধা-৩ ও ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে বাগেরহাট-৪ আসন শূন্য ঘোষণা করা হয়। এছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন শেখ ফজলে নূর তাপস। এজন্য ঢাকা-১০ আসনটিও শূন্য ঘোষণা করা হয়।

জানতে চাইলে, ঢাকা-১০ আসনের একক প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেন, এই আসনে আমি একাই ফরম নিয়েছি। সন্ধ্যায় গুলশান কার্যালয়ে সাক্ষাৎকারের জন্য ডেকেছে। সাক্ষাৎকারের পর দল মনোনয়ন দিলে নির্বাচনে অংশ নেবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD