রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবীতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ (ভিডিওসহ)

পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবীতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ (ভিডিওসহ)

Sharing is caring!

অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবীতে বরিশালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রোববার দুপুরে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচী পালন করেন।

শিক্ষার্থীরা কলেজের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কলেজের মূল সড়ক প্রদক্ষিণ করে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে করে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে কলেজ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

শিক্ষার্থীরা জানান, অনার্স চতুর্থ বর্ষের (২০১৫-২০১৬) পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ঐতিহাসিক ৭ই মার্চের দিনেও পরীক্ষা রাখা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় যে রুটিন প্রণয়ন করেছে তাতে আমাদের পরীক্ষা দেয়া সম্ভব নয়। তাছাড়া মুজিব বর্ষের অনুষ্ঠানের মধ্যে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইনা।

আলমাস হোসেন নামে এক ছাত্র জানান, ৪র্থ বর্ষের অনেকের ২৬ ফেব্রুয়ারি আবার ৩য় বর্ষের ইমপ্রুভ পরীক্ষা রয়েছে। রুটিন অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি আবার ৪র্থ বর্ষের পরীক্ষা। এরকম রুটিনে আমাদের পরীক্ষা দেওয়া অসম্ভব।

এই বিষয়ে বিএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার জানান, শিক্ষার্থীদের যে অভিযোগ সেটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখানকার আঞ্চলিক পরিচালক ও ঢাকাতেও জানানো হয়েছে। আশা করছি সুষ্ঠ সমাধান হবে।

ভিডিও দেখতে ক্লিক করুন: https://youtu.be/exa3oIsNpHAhttps://youtu.be/exa3oIsNpHA

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD