রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
‘রোহিঙ্গা শিবিরে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চলছে’

‘রোহিঙ্গা শিবিরে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চলছে’

Sharing is caring!

কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে শিবির থেকে বেরিয়ে যাওয়া আটকাতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দফতরে বাহিনীর রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রোহিঙ্গাদের ওপর নজরদারি দুর্বল হয়ে পড়ছে কি-না? এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, মোটেও রোহিঙ্গাদের ওপর নজরদারি দুর্বল হয়নি। বাংলাদেশে ১১ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে, যা টেকনাফ-উখিয়ার জনগণের ৩ গুণ। তাদের নজরদারিতে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ সব বাহিনী কাজ করছে।

‘প্রধানমন্ত্রীর নির্দেশে রোহিঙ্গা শিবিরে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সেনাবাহিনী কাঁটাতারের বেড়া তৈরির কাজ ইতোমধ্যে শুরু করছে। মূল উদ্দেশ্য তারা (রোহিঙ্গা) যেন শিবির থেকে বের হয়ে আমাদের জনগোষ্ঠীর সঙ্গে মিশে না যেতে পারে।’

তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর নজরদারি আরো শক্তিশালী করতে ওয়াচ টাওয়ার এবং সিসিটিভি স্থাপন করা হবে। তারা যেন বের হতে না পারে সেজন্য আমাদের সব বাহিনী তৈরি রয়েছে।
রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, মিয়ানমারের সঙ্গে আলোচনা থেমে যায়নি, আলোচনা চলছে। আশা করছি একদিন রোহিঙ্গাদের তারা (মিয়ানমার) ফেরত নেবে।

কোস্টগার্ড প্রসঙ্গে তিনি বলেন, কোস্টগার্ড এখন আর ঠোঁটো জগন্নাথ নেই। এটি একটি শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে। জাহাজ-স্পিডবোট নিয়ে সমুদ্রসীমায় চোরাচালন রোধ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বাহিনীটি কাজ করে যাচ্ছে। পরিবেশ সুরক্ষার জন্যও কোস্টগার্ড কাজ করে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD