শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
নওগাঁয় উপজেলা আ’লীগ সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা

নওগাঁয় উপজেলা আ’লীগ সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:
নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী (৭০) দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাহমুদপুর গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র জানান, রাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ড্রইংরুমে ইসহাকের ওপর হামলা চালায়। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, ঘটনার সময় ইসাহাকের গাড়ির চালক দুলাল হোসেন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্বত্তদের মুখে কাপড় বাধা ছিল। ফলে প্রাথমিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD